বাসের সংখ্যা কম, যাত্রীরা ভিড় বাসেই উঠছে
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার থেকে রাজ্যে ট্রেন বন্ধ হওয়ায় এবং গণপরিবহন 50% চলাচল করায় রানাঘাটে ভিড় উপচে পড়ল দূরপাল্লার বাসে। কর্মস্থলে যেতে প্রচণ্ড ভিড়ের মধ্যেই ঠেলাঠেলি করে বাসে উঠলেন নিত্যযাত্রীরা। ছিকেই উঠলো করোনা বিধি।পেটের দায়ে করোনা বিধিকে উপেক্ষা করেই বাসের হ্যান্ডেল ধরলেন নিত্যযাত্রীরা। করোনা মহামারীর সময় জীবনের ঝুঁকি নিয়েও বাস চালানো বজায় রেখেছেন বাস কর্মচারীরা।
রাজ্যে করোনা পরিস্থিতির জন্য গণপরিবহন চলবে পঞ্চাশ শতাংশ। যার ফলে বৃহস্পতিবার রানাঘাটে দেখা গেল লোকাল বাসের সংখ্যা খুবই নগণ্য। তার ওপর গোদের ওপর বিষফোঁড়া মতো দেখা দিয়েছে লোকাল ট্রেন সম্পূর্ণ বন্ধের মতো ঘটনা। রাস্তায় বাসের সংখ্যা কমে যাওয়ায় বিপাকে সাধারণ যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়কের পাশে দাঁড়িয়েও মিলছে না লোকাল বাস।
যার ফলে দরকারি কাজ সারতে সাধারণ মানুষের অনেকটাই বিলম্ব হচ্ছে।বাস না থাকায় তারা হয়রানিরও শিকার হচ্ছেন। আজ থেকে গোটা রাজ্যে বন্ধ লোকাল ট্রেন চলাচল। লোকাল ট্রেন বন্ধ হওয়ায় কঠিন সমস্যার সম্মুখীন নিত্যযাত্রীরা।
মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই ঘোষণা করেছেন রাজ্যে বেলাগাম করোনা পরিস্থিতির জন্য বন্ধ থাকবে লোকাল ট্রেন।শত সমস্যা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন নিত্যযাত্রীরা। তাদের বক্তব্য বর্তমানে যেভাবে রাজ্যে করোনা সংক্রমণ মহামারী রূপে দেখা দিয়েছে,তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

Post a Comment